দিল্লিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
-
১৬২
বার দেখা হয়েছে

নোবিপ্রবি সংবাদদাতা।। ভারতের দিল্লীতে নাগরিকত্ব আইনের বিপক্ষে অবস্থান নেয়া সমর্থকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে কর্মসূচি শেষ হয়।
এ সময় সমাবেশে মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকায় নরেন্দ্র মোদীর আগমণের বিরোধীতা করে সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র এস জে আরাফাত বলেন,বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ।আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। আমার সোনার বাংলায় যে সুন্দর ধর্মীয় সম্প্রতির সমাজ বিরাজমান তাতে যেন এই উগ্রবাদী মোদির মুসলিম নিধন প্রক্রিয়ার কোন প্রভাব না পারে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।তিনি আরো বলেন,লড়াইটা হিন্দু-মুসলিম নয়।অমানুষদের সাথে মানুষের।৩০ লক্ষ শহিদের রক্তে রঞ্জিত এই দেশে মোদির মত সাম্প্রদায়িক কসাই কে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মতো মহৎ অনুষ্ঠানে দেখতে চাই না।
এসময় শাহরিয়ার আকবর সায়মন বলেন, সারা বিশ্বে মুসলিমরা আজ নির্যাতিত নিপীড়িত। আমাদের পার্শ্ববর্তী দুই দেশেও একই অবস্থা। মুসলিমদের মধ্যে ভাতৃত্ব ও নেতৃত্বদানের অভাবের কারণে আজ এ অবস্থা। সর্বশেষ এই উপমহাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো মোদিকে এই অসাম্প্রদায়িক বাংলার জমিনে দেখতে চাই না।আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ হয়ে ভারতে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সে সাথে সবাই সুর মিলিয়ে বলতে চাই বঙ্গবন্ধুর এ বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন নাবিদ আহসান ও আতাউস সালাম জিহাদসহ অন্যান্য শিক্ষার্থীরা।
Please Share This Post in Your Social Media