pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
দৌলতপুরে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসি’র প্রস্তাব রাজাপুরে খাল পুনঃখনন পরিদর্শনে ইউএনও: অনিয়মের অভিযোগ নাকচ ধামসোনা ইউনিয়নকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন বাড়লো গণপরিবহনের ভাড়া হিলি স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ দেশের মানুষের স্বার্থে বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির এশিয়ার জলসীমায় ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার
জন্মান্ধ প্রতিভাবান মিজানুরের ৫ হাজার মোবাইল নম্বর মুখস্থ, নাম বললেই টাকা পাঠান

জন্মান্ধ প্রতিভাবান মিজানুরের ৫ হাজার মোবাইল নম্বর মুখস্থ, নাম বললেই টাকা পাঠান

কুড়িগ্রাম।। দুই চোখে আলো নেই। তবুও গ্রামের সবার মোবাইল নম্বর মুখস্থ তার। অন্তত ৫ হাজার ব্যক্তির মোবাইল নম্বর মুখস্থ বলতে পারেন তিনি। নাম বললেই নির্দিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরে পাঠিয়ে দেন ফ্লেক্সিলোডের টাকা। আবার কারও কণ্ঠ শুনে, কারও মোবাইল নম্বরের শেষের দুই ডিজিট বললেই ওই ব্যক্তির মোবাইল নম্বরে টাকা পাঠিয়ে দেন জন্মান্ধ মিজানুর রহমান (২২)।

অবিশ্বাস্য প্রতিভাবান মিজানুর রহমানের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল টাঙ্গারিপাড়া গ্রামে। এই গ্রামের কৃষক মনতাজ আলী ও মোমেনা খাতুন দম্পতির সন্তান মিজানুর। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছোট। বড় বোন মরিয়মের বিয়ে হয়েছে। সংসারে মিজানুর ও তার মা-বাবা।

মিজানুরের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের তিন হাজার ব্যক্তির নাম ও মোবাইল নম্বর হুবহু বলতে পারেন মিজানুর। এর বাইরে বাকি দুই হাজার ব্যক্তির নাম ও মোবাইল নম্বর জানেন তিনি। এক্ষেত্রে মোবাইল নম্বরের শেষ দুই ডিজিট বললেই তিনি বুঝতে পারেন ওটা কার নম্বর।

আশ্চর্যজনক হলেও সত্যি মিজানুরের দোকানে যে কেউ একবার ফ্লেক্সিলোড অথবা টাকা লেনদেন করলে তার মোবাইল নম্বরটি মুখস্থ করে ফেলেন। এ পর্যন্ত যারা তার দোকানে লেনদেন করেছেন তাদের সবার মোবাইল নম্বর মুখস্থ তার।

স্থানীয়রা জানান, ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও অন্ধ হওয়ায় বেশি দূর পড়াশোনা করতে পারেননি মিজানুর। অভাবের সংসারে পড়ালেখার পাঠ চুকিয়ে সংসারের হাল ধরতে ২০১৭ সালে ফ্লেক্সিলোডের দোকান দেন তিনি। ব্যবসার শুরুতে কিছুটা বিড়ম্বনার শিকার হলেও এখন আর সমস্যায় পড়েন না মিজানুর। গত দুই বছরে আত্মবিশ্বাস ও প্রবল স্মরণশক্তির মাধ্যমে গ্রামের পাঁচ হাজার ব্যক্তির মোবাইল নম্বর মুখস্থ করে ফেলেছেন তিনি। এখন গ্রামের যেকোনো ব্যক্তি নাম বললেই তার মোবাইল নম্বরে ফ্লেক্সিলোড, বিকাশ ও রকেট করে রাখা পাঠান মিজানুর।

মিজানুর রহমান বলেন, ব্যবসার শুরুতে কিছুটা সমস্যা হতো। কিন্তু এখন আর হয় না। চোখে না দেখলেও কোন বাটনে কোন সংখ্যা এটা মোবাইলের ওপর হাত রেখে বলে দিতে পারি। ব্যবহার করতে করতে আমার সব জানা হয়ে গেছে।

তিনি বলেন, ফ্লেক্সিলোডের ক্ষেত্রে মোবাইলে কোন বাটন টিপতে হবে, কোন অপশনে গিয়ে টাকা পাঠাতে হবে এসব এখন আমার জন্য সাধারণ বিষয়। ওয়ালটন এবং নকিয়ার অনেক ধরনের মোবাইল ব্যবহার করেছি। এসব ব্যবহারে আমার কোনো সমস্যা হয় না। বিকাশ বা রকেটে টাকা পাঠাতে কোনো সমস্যা নেই আমার। শুধু ইনকামিংয়ের ক্ষেত্রে আমাকে সংশ্লিষ্ট কোম্পানি হট লাইনে কথা বলে নিশ্চিত অথবা অন্য কারও সহযোগিতা নিতে হয়।

মিজানুর রহমান বলেন, দোকান ঘরের ভাড়া নেয় না মালিকপক্ষ। বাজারে প্রায় ৮-১০টি ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আমার দোকান থেকে মোবাইলে লেনদেন করেন। এতে দিনে ৩০০-৪০০ টাকা আয় হয়। এই দিয়ে অতিকষ্টে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করছি। অর্থ সংকটের কারণে ব্যবসার পুঁজি বৃদ্ধি করতে পারছি না। কেউ যদি আমার দুই চোখের চিকিৎসার সুব্যবস্থা করতেন তাহলে পৃথিবীর আলো দেখতে পারতাম।

টাপুরচর বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন, শামীম, সাইফুল ও ফিরোজ জানান, মিজানুরের শ্রবণশক্তি খুবই তীক্ষè। স্বাভাবিক মানুষের মতোই ফ্লেক্সিলোডের দোকান তার। গ্রাহকের সঙ্গে লেনদেনে কোনো ঝামেলার ঘটনা আমাদের চোখে পড়েনি। ফ্লেক্সিলোড করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে তার। মোবাইল নম্বর তার লিখতে হয় না। বাজারের সবাই তার দোকানেই মোবাইলে লেনদেন করে।

মিজানুরের দোকানের মালিক চাঁন মিয়া বলেন, আমি যখন জানতে পারি দরিদ্র পরিবারের অন্ধ ছেলে মিজানুর ফ্লেক্সিলোডের ব্যবসা করবেন তখনই তাকে দোকান দিয়েছি। তার কাছ থেকে ভাড়া নেই না। সে যত দিন ব্যবসা করবে ততদিন আমি তার কাছ থেকে ভাড়া নেব না।

মিজানুরের বাবা মনতাজ আলী বলেন, আমার এক ছেলে ও এক মেয়ে। এর মধ্যে মিজানুর জন্ম থেকেই অন্ধ। অভাবের সংসারে মিজানুরের চিকিৎসার জন্য উলিপুর, রংপুর ও দিনাজপুর চক্ষু হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার চোখের অপারেশন করতে চেয়েছিলেন। কিন্তু টাকার অভাবে অপারেশন করাতে পারিনি। বর্তমানে ১০ শতক বসতভিটা ছাড়া আমার কিছুই নেই। কেউ যদি ছেলের চিকিৎসা খরচ দেয় আজীবন কৃতজ্ঞ থাকব।

বন্দবেড় ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আমার পরিষদ থেকে যতটুকু সাহায্য করার দরকার আমি তা করব।

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান বলেন, আমি মিজানুরের বিষয়টি জানতে পেরেছি। খোঁজখবর নিয়ে মিজানুরের জন্য সরকারি প্রকল্পের বিভিন্ন সহযোগিতা দেয়ার চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম