লালমনিরহাট।। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার নৈশ কালীন এক্সপ্রস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা রেলস্টশনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা নাগরিক অধিকার ফোরাম হাতীবান্ধা উপজেলা শাখার আহবায়ক নূরল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচু, উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, ফোরামর জেলা কমিটির সদস্য সচিব এমএ হান্নান ,পাটগ্রামের আহবায়ক জিয়াউর রহমান মানিক, মফস্বল সাংবাদিক ফোরামর জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু, উপজলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার উপজলা আহবায়ক রোকনুজ্জামান সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাফিউল হাসান সম্পদ প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যউনয়ন অতি দ্রুত বুড়িমারী ¯বন্দর থেকে সরাসরি ঢাকাগামী নৈশ কালীন তিনবিঘা এক্সপ্রস ট্রেন চালুর দাবী জানান।
অ/রি