সাভার সংবাদদাতা।। আশুলিয়া ধামসোনা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি হাজী মোঃ আমিনুল ইসলামের শুভ জন্মদিন পালিত হয়েছে। সোমবার ভাদাইল পাবনাটেক ক্লাবের পাশ্ববর্তী স্বেচ্ছাসেবকলীগের অফিসে আয়োজনে এ জন্মদিন পালিত হয়। এ সময় কেঁক কেটে বর্ণিল সাজে এ অনুষ্ঠান পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিউর রহমান মতিন, এ সময় আরোও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের সদস্য ওমর সজীব মিয়া, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (মাদবর) , আশুলিয়া স্বেচ্ছাসেকবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কিসমত আলী শেখ জাফর আলী, আলমগীর কবির সহ প্রমূখ।