ইবি সংবাদদাতা।। নোয়াখালীতে ও খুলনায় ছাত্রলীগ কর্মীদের উপর শিবিরের সশস্ত্র হামলার প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি সংগঠনটির দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। এসময় তারা ছাত্রলীগ কর্মীদের উপর শিবিরের সশস্ত্র হামলার বিচারের দাবি জানায়।
মিছিলে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, ছাত্র-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও দেখুনঃ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘ ক্লাবের নবীন বরণ
এদিকে একই দাবিতে দুপুর দেড় টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুর্যালের পাদদেশে এ মানববন্ধন করে ছাত্রলীগের অন্য একাংশ। এসময় শাখা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য তন্ময় শাহা টনির নেতৃত্বে অন্যন্য কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ দুই নেতার উপর হামলার বিচারের দাবি জানায়।