ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
-
২৪০
বার দেখা হয়েছে

তাহিরপুর সংবাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় র্পূব বিরোধের জেরধরে আপন চাচাত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের বাবা নাসির উদ্দিন(৫৫)। নিহতের নাম শহিদ নুর (১৬), সে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের টেকেরগাঁও গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া বড়টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাহিরপুর থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় এলাকাবাসী জানান, নিহত শহিদ নুরের পিতা নাসির উদ্দিনের সাথে তার আপন চাচাত বড় ভাই মৃত নবিকুলের ছেলে গোলাম কাদির(২৬) এর সাথে বাড়ির জায়গা জমিন নিয়ে র্দীঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে নবিকুলের ছেলে গোলাম কাদির তার চাচা নাসির উদ্দিনকে ফোন করে গোলাম কাদিরের বাড়িতে আসতে বলে।
পরে চাচা নাসির উদ্দিন ভাতিজার ফোন পেয়ে গোলাম কাদিরের বাড়িতে যাওয়া মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গোলাম কাদির, তার মামা সাকুর মিয়া(৩৫), তার বোন রাশেনা বেগম, পপিয়া বেগম ও তার মাসহ ৬/৭ জন মিলে মারধর শুরু করে। এক পর্যায়ে ভাতিজা গোলাম কাদির তার হাতে থাকা লোহার শাবল দিয়ে নাসির উদ্দিনের পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এ খবর পেয়ে নাসির উদ্দিনের ছেলে শহিদ নুর ঘুম থেকে উঠে ঘটনার ¯’লে গেলে তাকেও ভারতীয় ভোজাং দিয়ে পেটে আঘাত করে গুরুতর আহত করে গোলাম কাদির।
পরে স্থানীয় এলাকাবাসী ও তার পরিবারের লোকজনের সহযোগীতায় নাসির উদ্দিন ও তার ছেলে শহিদ নুরকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পথিমধ্যে শহিদ নুর মারা যায়। এবং গুরুতর আহত নাসির উদ্দিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমাণী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , সংবাদ পেয়ে ঘটনার ¯’লে পুলিশ পাঠনো হয়েছে। জড়িতদের আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।
Please Share This Post in Your Social Media