নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনা আটপাড়া গত ২রা মার্চ হইতে ৬ই মার্চ ৫ দিন ব্যাপী মুজিব বর্ষ কে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হচ্ছে পরিচালিত হচ্ছে।;
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ৩০ বছর থেকে ৬০ বছর পর্যন্ত বিবাহিত মহিলাদের জরায়ু মূখ এবং স্তন ক্যান্সার শনাক্তকরণে উদ্দেশ্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই স্বাস্থ্য ক্যাম্পটি পরিচালিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শরীফ আহমেদ, এস এ জহিরুল ইসলাম, সিআরসিপি ফিরোজা বেগম, মাহমুদুল হাসান, মানিক মিয়াসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।