ঐক্যে আসার আহ্বান ইবি বঙ্গবন্ধু পরিষদ’র
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
-
২৭৫
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন গ্রুপকে ঐক্যে আসার আহ্বান জানিয়েছেন পরিষদের কেন্দ্র ঘোষিত ইবির নেতারা। একই সাথে ‘মুজিববর্ষ’ পালনসহ সকল ক্ষেত্রে ইবি বঙ্গবন্ধু পরিষদের যাত্রায় সকলকে এক হওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন সাক্ষরিত এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ইবি বঙ্গবন্ধু পরিষদ মনে করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রকৃত সৈনিকদের একটি মঞ্চ হলো বঙ্গবন্ধু পরিষদ। যেখানে দাড়িয়ে স্ব-আদর্শের মধ্যে বিভেদ-বিভেজন সৃষ্টির সুযোগ নেই। তাই সোনার বাংলা গড়তে পরিষদের কেন্দ্র স্বীকৃত ইবি শাখার নতুন নেতৃত্বকে মেনে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, দীর্ঘ তিন বছর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের কার্যক্রম সচল না থাকায় গত ৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক নতুন কমিটির অনুমোদন দেন। কেন্দ্রের নির্দেশনায় ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রম চালান পরিষদের নেতাকর্মীরা।
তবে কেন্দ্রের দেয়া নতুন নেতৃত্বকে না মেনে ‘বঙ্গবন্ধু পরিষদ নির্বাচন কমিশন’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করে কতিপয় শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের উপস্থিতিতেও নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ করায় গত (২৭ ফেব্রুয়ারী) একটি প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্র। একই সাথে তাদেরকে ক্যাম্পাসে সকল প্রকারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়।
Please Share This Post in Your Social Media