আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের আলোচিত ঘটনায় র্যাবের দেয়া অগ্রগতি তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি আগামীকাল (বুধবার) অনুষ্ঠিত হবে।
আজ (মঙ্গলবার) দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী র্যাবের জমা দেয়া অগ্রগতি প্রতিবেদনের বিষয়ে আদালতকে অবহিত করেন। এর প্রেক্ষিতে আদালত জানান, বিষয়টি বুধবার শুনানির জন্য কার্যতালিকায় থাকবে।
প্রতিবেদনের বিষয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এই শুনানি করবেন।
এর আগে সোমবার এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের খন্দকার শফিকুল আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি অগ্রগতি প্রতিবেদন জমা দেন।