আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি আবার তৎপরর হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনের বিরোধিতা করতে গিয়ে বিএনপি মুজিববর্ষের বিরোধীতা করছে বলে দাবি করেন তিনি।
আজ (মঙ্গলবার) রাজধানীর গুলিস্থানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
দিল্লির ঘটনাকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র নায়করা মুজিববর্ষে বাংলাদেশে আসবেন এই উদ্যোগ পছন্দ হচ্ছেনা বলেই বিএনপি ও তাদের দোসররা অশুভ শক্তির পৃষ্ঠপোষকতা দিয়ে বিরোধী মহল তৈরি করেছে।
মুজিববর্ষের কর্মসূচিকে এই অশুভ শক্তি যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে তার জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।