এর আগে কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রক্ত বিষয়ক সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে তিনটি বুথের মাধ্যমে প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
আলোচনাসভায় সংগঠনের সহ-সভাপতি ওয়াহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুঃখী মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান শাহিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন একই কলেজের উপ-অধ্যক্ষ মশিউর রহমান।
এছাড়াও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন তারুণ্য’র কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন সুজন পাটোয়ারী এবং শিশু শিক্ষা বিষয়ক সম্পাদক তামান্না সাদিয়া রিমি।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান শাহীন বলেন, ‘এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তারুণ্যকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এখানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি তিনি তারুণ্যর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।’
এ বিষয়ে তারুণ্য’র সহ-সভাপতি ওয়াহেদ আলী বলেন, ‘তারুণ্যর প্রতিষ্ঠা হয়েছে মুমূর্ষু রোগী এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। রক্তের অভাবে দেশের কেউ যেন মারা না যায় সেই লক্ষ্যে তারুণ্যের আজকের এই গ্রুপ নির্ণয় কর্মসূচি। এই গ্রুপ নির্ণয়ের মাধ্যমে যেন প্রত্যেক শিক্ষার্থী নিজের পরিবারের এবং আত্মীয় স্বজনের রক্তের প্রয়োজনে রক্ত দিতে পারেন।’
উল্লেখ্য, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। রক্তদান কর্মসূচী, তারুণ্য লাইব্রেরি, বন্যার্তদের ত্রাণ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশীপ ট্রেনিং, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ, অসহায় শিক্ষার্থীদের সহায়তা এর মধ্যে উল্লেখযোগ্য।