উক্ত অনুষ্ঠান সকাল ৯ টায় উদ্বোধকের ফুলের শুভেচ্ছা,উদ্বোধকের পতাকা মঞ্চে গমন,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,পবিত্র গীতা পাঠ,জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলন ও সালাম প্রদান,উদ্বোধনী মঞ্চে আগমন,গার্ড অব অনার প্রদান,গার্ড পরিদর্শন, উদ্ভোদনী মঞ্চে আগমন,কপোত মুক্তকরণ,বেলুন উড়ানো ও উদ্ভোধনী ঘোষণা,অলিম্পিক মশাল প্রজ্বলন ও মাঠ প্রদক্ষিণ, প্রতিযোগীদের শপথ গ্রহণ,রোভার স্কাউট,রেড ক্রিসেন্ট ও রেঞ্জার, বিএনসিসি ইউনিটের কুচকাওয়াজ ও মাঠ ত্যাগ,উদ্বোধককে স্মারক প্রদান,অধ্যক্ষের স্বাগত বক্তব্য, উদ্বোধকের বক্তব্যের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালুকদার আব্দুল খালেক,মাননীয় মেয়র,খুলনা সিটি কর্পোরেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রফেসর শরীফ আতিকুজ্জামান,উপাধক্ষ,সরকারি ব্রজলাল কলেজ সহ সকল বিভাগের শিক্ষক বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রছাত্রী,রোভার স্কাুউট ও বিএনসিসি এর সদস্য বৃন্দ।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্ররা ১০০,২০০,৪০০,৮০০,১৫০০,৩০০০ মিটার দৌড়,দীর্ঘ লাফ,উচ্চ লাফ,লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, রিলে রেস,সাতার বিষয়ে অংশগ্রহন করেন।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রীরা ১০০,২০০,৪০০ মিটার দৌড়,দীর্ঘ লাফ, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি,বর্শা নিক্ষেপ বিষয়ে অংশগ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,প্রফেসর কে এম আলমগীর হোসেন,অধ্যক্ষ, সরকারি ব্রজলাল কলেজ।