মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাটের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা খানম, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাটের জেলা কর্মকর্তা কাওছারুল হক, সহকারী প্রোগ্রামার সোলায়মান হোসেন, প্রশিক্ষণার্থী রাইসা বেগম, জোবেদা মান্নান, রেবেকা সুলথানা, খুরশিদা আক্তার, দিপঙ্কর দাস প্রমুখ।
বক্তারা বলেন, পুরুষের পাশাপাশি নারীদের সমান মর্যাদা দিয়ে সংসদে ৩৩ শতাংশ নারী কোটা বাস্তবায়ন করতে হবে।এসময় নারীর ক্ষমতায়ন ও জনপ্রতিনিধিত্ব আইন বাস্তবায়নের দাবি করেন বক্তারা। তারা আরও বলেন, আজ থেকে নারীরা যাতে বাসে, অফিস আদালতে, স্কুল-কলেজে নির্যাতনের শিকার না হয় সকলকে সেদিকে খেয়াল রাখতে হবে।
এছাড়া জেলাপ্রশাসনসহ বিভিন্ন সংস্থাও উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।