সকাল ১১ ঘটিকায় উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস কে সামনে রেখে উপজেলায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুর রৌফ সরকার,
নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি আবদুল হেলিম খান, মহিলা বিষয়ক দপ্তর এর অফিস সহকারী বিনয় কৃষ্ণ কর, প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর এর (এস ও) সালেকুল আলম, সাথী এনজিও প্রতিনিধি সঞ্জয় কুমার, উপজেলা আওয়ামী মহিলা আওয়ালীগের সাধারণ সম্পাদক ফৌজিয়া নাসরিন, সাবেক ছাত্রনেতা এমদাদুল হক, প্রভাতী পল্লী উন্নয়ন ও সেবা সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ, মহিলা বিষয়ক অধিদপ্তর কিশোর কিশোরী ক্লাব এর সদস্য সহ সাংবাদিকবৃন্দ।