জাককানইবি সংবাদদাতা।। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামী ১ বছরের জন্য স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে।
নব নির্বাচিত কমিটিতে সভাপতি দিদার রানা এবং সাধারণ সম্পাদক ইউনুস আলী বিজয়।
বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো: রাকিবুল হাসান রাকিব সাক্ষরীত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
উল্লেখ্য,নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।