আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জাতীয় সংসদের আগামী অধিবেশনে গণমাধ্যম সুরক্ষা আইন উত্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার (০৬ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের দ্বিতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইনটি কার্যকর হলে গণমাধ্যম কর্মীদের চাকরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাবে বলেও জানান মন্ত্রী।