ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীর হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রকাশের সয়ম :
শনিবার, ৭ মার্চ, ২০২০
-
১৫৩
বার দেখা হয়েছে

ঠাকুরগাও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের চাঞ্চল্যকর হত্যাকান্ডের শিকার সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির মেধাবী ছাত্রী শ্রাবণী রায়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছ তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীর।
৭ মার্চ শনিবার শহরের চৌরাস্তায় সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালনের মাধ্যমে খুনির সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।
এ সময় সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথের উদ্যোগে মানববন্ধন চলাকালে জেলার সুনামধন্য শিক্ষানুরাগী প্রফেসর মনতোষ কুমার দে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য গত ৪ মার্চ বুধবার সন্ধায় সদর উপজেলার আকচা ইউনিয়নের পল্টন এলাকার নিজ বাড়ি থেকে শ্রাবণীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। শ্রাবনী ওই এলাকার ভবেশ চন্দ্র বর্মনের মেয়ে।
Please Share This Post in Your Social Media