ইবিতে ‘উচ্চ মাধ্যমিকে ইংরেজি শিক্ষা দান’ শীর্ষক সেমিনার
- প্রকাশের সয়ম :
রবিবার, ৮ মার্চ, ২০২০
-
২৫৪
বার দেখা হয়েছে

আজহারুল ইসলাম।। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘উচ্চ মাধ্যমিকে ইংরেজী শিক্ষা দান’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইংরেজি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানার সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন পিএইচডির তত্বাবধায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান, সেমিনারের প্রধান আলোচক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ প্রমুখ।
সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র বিশ্বাসের উপস্থাপনায় সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুুনিবুর রহমান।
Please Share This Post in Your Social Media