নেত্রকোনা সংবাদদাতা।। বাংলা টিভি নেত্রকোণা জেলা প্রতিনিধি মনি চন্দ্র দাসকে মোবাইল ফোনে হত্যার হুমকিসহ ২ঘন্টার আল্টিমেটাম দিচ্ছে সুমন পাঠান নামে এক ব্যক্তি।
৮ মার্চ রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ০১৭১২১৮০২০২ নাম্বার থেকে ৩ বার হত্যার হুমকি দেয়। হুমকিদাতা একাধিক হতে পারে বলে জানান। হুমকিদাতারা মনি চন্দ্র দাস এর মোহনগঞ্জের দৌলতপুর দত্তপাড়ার নিজ বাড়িতে ২ বার গিয়ে হুমকি দেয়। সে সময় তার বাড়ির লোকদের ভয়ভীতি প্রদর্শন করে বলে, সাংবাদিক মনিকে রাস্তায় পেলে তারা তাকে হত্যা করবে।
উল্লেখ্য যে, মনি চন্দ্র দাস দীর্ঘদিন যাবৎ নেত্রকোণা জেলা শহরে থেকে বাংলা টিভির জেলা প্রতিনিধি হিসাবে কাজ করে আসছেন।
পেশাগত দায়িত্ব পালন শেষে মনি চন্দ্র দাস ৮ মার্চ সকালে হাওর এক্সেপ্রেসে মোহনগঞ্জ থেকে নেত্রকোণা আসার পথে কতিপয় ব্যক্তি রেলওয়ের কর্মচারী পরিচয় দিয়ে সাধারণ যাত্রীদের টিকিট চেক করতে থাকে। সে সময় সাংবাদিক মনি তাদের পরিচয় জানতে চাইলে তাদের সাথে তার বাক বিতন্ডা হয় । এক পর্যায় তারা তাকে (মনিকে) শারিরীকভাবে লাঞ্চিত করে। সাংবাদিক মনি চন্দ্র দাস বিকালের দিকে এসএম আশরাফুল আলম এএসপি (প্রশাসন), মো: শাহজাহান মিয়া এএসপি (অপরাধ) ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।