লালমনিরহাট সংবাদদাতা।। “দূর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি”প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা প্রশাসনের আয়োজন জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে দিবসের তাৎপর্য তুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ,মৎস্য কর্মকর্তা দীপংকর পাল,যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার সাহা, সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান অনন্ত কুমার রায় প্রমুখ।
শেষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।