রাণীশংকৈলে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
-
১৫৬
বার দেখা হয়েছে

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে ১০ মার্চ মঙ্গলবার এক বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সিডি হাইস্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী,ও ৩০১ সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা । বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক , পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পাইলট হাইস্কুল প্রধান শিক্ষক সোহেল রানা, বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবর আলী, পূর্ব বনগাঁও আবু জাহেদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সমাবেশে প্রায় ৫ শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন। প্রসঙ্গত শিক্ষক নেতারা বক্তব্যে জাতীয়করণ সহ বিভিন্ন দাবী আদায়ের কথা উল্লেখ করেন।
Please Share This Post in Your Social Media