খুলনায় সাবেক মহিলা শ্রমিকলীগ নেত্রী মুক্তা জেলহাজতে
- প্রকাশের সয়ম :
বুধবার, ১১ মার্চ, ২০২০
-
১৮২
বার দেখা হয়েছে

খুলনা সংবাদদাতা।। স্বর্ণ চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুলনায় মহিলা শ্রমিক লীগ মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার মুক্তা (৩২) আটক হয়েছেন।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আবু সাঈদ আসামিকে আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। সাদিয়া আক্তার মুক্তা হরিণটানা থানাধিন রাসেল সড়কের শেখ শুকুর আলির স্ত্রী।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আবু সাঈদ জানান, প্রচালিত ও অপ্রচালিত সম্ভাব্য সকল মাধ্যম ও কৌশল এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় স্বর্ণালংকার চুরির সঙ্গে জড়িত একটি চক্রকে সণাক্ত করা হয়। সোমবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত চক্রের মুলহোতা মুক্তাকে আটকের পর তার বাসা থেকে নগদ ২লাখ ৮২হাজার টাকা ও ১৪২.২৮গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। মুক্তার বিরুদ্ধে ঢাকার খিলগাঁও ও খুলনার হরিণটানা থানায় চুরির মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media