লিয়াকত হোসেন রাজশাহী।। দ্বিতীয় কাউন্সিলর কাপ এনসিসি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার রাতে ১৯নং ওয়ার্ডের শিরোইল কলোনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের হাতে পুরস্কার তুলে দেন সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী। প্রধান অতিথির বক্তব্যে নারীনেত্রী রেনী বলেন, শরীর ও মন সুস্থ্য রাখতে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলায় পারে যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখতে। আমি অতীতেও এসব খেলাধূলার পাশে ছিলাম, আগামীতেও থাকবো।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙাপরী ডেভেলপারস এন্ড প্রপারটিজের চেয়ারম্যান মাসুম সরকার, চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুম মনির, জোন কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি। প্রসঙ্গত, খেলায় মোট ৬৪ টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব ও আশরাফ বাবু সুপার কিং অংশগ্রহণ করে।