নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামের হস্থক্ষেপে বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিয়ের অনুষ্ঠানে বাল্যবিবাহ বন্ধ হয়েছে।
জানা যায়, আশুলিয়া হাজী জান মোহাম্মদ হাই-স্কুলের নবম শ্রেণির মেধাবী ছাত্রী পূর্ব ডেন্ডাবর গ্রামের মো:লোকমান হোসেন কন্যা মোছাঃ রুকসানা পারভীন (১৪)’র সাথে একই থানার পলাশ বাড়ি গ্রামের মো: নজরুল ইসলাম পুত্র উজ্জ্বল হোসেন (২১)’র বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার দিনভর কনের বাড়ীতে প্রীতিভোজ অনুষ্ঠানে তিন শতাধিক লোকজনকে আপ্যায়ন করা হয়। বাল্য বিবাহের খবর পেয়ে বিকেলে আশুলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নুরুল হুদা,(এস আই) টুম্পা সাহা ও ৮নং ধামসোনা ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ হারুন-অর-রশিদ মন্ডল কনের বাড়ীতে ছুটে গিয়ে বাল্যবিবাহের কুফল সর্ম্পক অবগত করেন। পরে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোন পক্ষ বিয়ের উদ্যোগ নিবেন না মর্মে অঙ্গীকারনামা নেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল হক দিপুর নির্দেশে,পুলিশের উপ-পরিদর্শক এস আই টুম্পা সাহা বলেন,আশুলিয়া থানার অবিলম্বে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হবে। এখন থেকে আশুলিয়া থানা এলাকায় যেন আর কোন বাল্যবিবাহ না হয় সে-ব্যাপারে এসপি-ও-ওসি স্যারের নির্দেশনা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।