
খুলনা প্রতিনিধি।।বাংলাদেশের কৃতি ফুটবলার ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা উন্নয়নের স্বপ্নদ্রষ্টা বর্তমান বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশ বিদ্যুতের গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কে অংশ নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার ২০২১ সালে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নয়ন সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
উন্নত দেশ গড়তে শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষিত জাতির সকল অসাধ্য সাধন করতে পারে তাই শিক্ষাক্ষেত্রে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে। সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মধুপুর ইউনিয়নের পঞ্চপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপন ও স্কুলের উর্দ্ধমুখী সম্প্রসারন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ ওয়াহিদুজ্জামান দুলুর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন এমপি কন্য বিশিষ্ট সমাজ সেবিকা ও এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, এমপির একান্ত সচিব সৈয়দ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আয়ুব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহসীন প্রমুখ।