বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোটস চ্যাম্পিয়নশিপ ২০২০- এ খেলবে জবি
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
-
১৭২
বার দেখা হয়েছে

জবি প্রতিনিধি।। বৃহস্পতিবার (১২ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল দল ‘বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোটস চ্যাম্পিয়নশিপ ২০২০’ প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রাক্বালে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাত করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোটস চ্যাম্পিয়নশিপ ২০২০’ অনুষ্ঠিত হবে।
এসময় প্রক্টর ড. মোস্তফা কামাল, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান সহ শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media