সুনামগঞ্জ সীমান্তে ৪ লাখ ভারতীয় রুপি সহ হুন্ডি ব্যবসায়ী আটক
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
-
১৩০
বার দেখা হয়েছে

তাহিরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ৪ লাখ ভারতীয় রুপি সহ এক হুন্ডি ব্যবসায়ীকে করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত হুন্ডি ব্যবসায়ীর নাম আব্দুল হাই (৩০)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনী লাইন গ্রামের নুরুল ইসলামের ছেলে। এসময় তার ব্যবহুত একটি প্লাটিনা মোটরসাইকেলও পুলিশ জব্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তাহিরপুর সীমান্তবর্তী নীলাদ্রী লেকের পাশে একটি প্লাটিনা মোটরসাইকেল নিয়ে সন্দেহ জনক ভাবে ঘুরাফেরা করছিল আব্দুল হাই। এসময় ট্যাকেরঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ এএসআই আবু মোসা তার চেরাফেরা সন্দেহ দেখে প্রথমে তাকে আটক করে। এক পর্যায়ে তার দেহ তল্লাশী চালিয়ে দুই পায়ের বিশেষ স্থানে রাখা ভারতীয় ৪ লাখ রুপি সহ একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে টহলরত পুলিশ।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাহিরপুর সীমান্তবর্তী এলাকায় এক হুন্ডি ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ভারতীয় রুপি সহ একটি প্লাটিনা মোটরসাইকেল আকট করেছে পুলিশ। আটককৃত হুন্ডি ব্যবসায়ীকে পুলিশ জিঞাসাবাদ করছে। তার বিরোদ্ধে মামলার প্রস্ততি চলছে।
Please Share This Post in Your Social Media