ঢাকা।। রাজধানীর বিমানবন্দরের কাওলা সংলগ্ন এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ই মার্চ) সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সকালে ওই কিশোরীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।