নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনার মোহনগঞ্জে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে ।রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় এ র্যালিটি অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাজনীন সুলতানা এর সভাপতিত্বে সকাল ১১টায় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু দিলীপ কুমার দত্ত।
অতিথিদের মধ্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. হযরত আলী, সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ তালুকদার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামানের সঞ্চালনের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়।