তাহিরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা।। বাংলাট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করার পর তার উপর মিথ্যা মাদক মামলা দিয়ে জেলহাজতে পাঠানো ও দৈনিক মানবজমিন এর প্রধান সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক মতিউর রহমান চৌধুরীসহ ক্রাইম রিপোর্টার আল আমিন উপর মিথ্যা মামলাসহ
সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা প্রেসক্লাব। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে তাহিরপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি এম.এ রাজ্জাকের সঞ্চালনে ও প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি আমিনুল ইসলামের সভাপতিত্বে ্ক জরুরি সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানায় প্রেসক্লাবের সকল সাংবাদিক গণ।
এ সময় রাখেন, তাহিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বির (ইত্তেফাক), উপদেষ্ঠা ও সিলেটের ডাক প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ , সহ সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, গোলাম সরোয়ার লিটন (কালেরকন্ঠ), সাংগঠনিক সম্পাদক ও সংবাদ প্রতিনিধি কামাল হোসেন, কোষাদক্ষ ও ভোরের কাগজ প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি আবির হাসান মানিক, সাংবাদিক রাজন চন্দ (ভোরের ডাক), আবুল কাসেম (হাওরাঞলের কথা) প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে প্রথিতযশা সাংবাদিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ক্রাইম রিপোর্টার আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা প্রত্যাহার ও সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে জেলা প্রশাসক কর্তৃক বাসা থেকে মধ্যরাতে তুলে নিয়ে নির্যাতনের পর মদ ও গাঁজা দিয়ে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা – মামলার ঘটনার উদ্বেগ প্রকাশ করে উপজেলার সকাল সাংবাদিক গন