আমাদেরবাংলাদেশ ডেস্ক।। গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কে শঙ্কিত তখনই টিভির সামনে এসে ইন্টারভিউ দিলেন করোনাভাইরাস। তার ইন্টারভিউও নিয়েছেন এক সাংবাদিক। ঘটনাটি ঘটেছে মিশরের এক টিভি চ্যালেনের সাক্ষাৎকার সম্প্রচারনে। ভাইরালও হয় ভিডিওটি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, মিশরের আল হায়াহ্ চ্যানেলে সম্প্রতি একটি শো শুরু করেছেন সাংবাদিক জাবের আল কারমুতি। অনুষ্ঠানের নাম ‘হোয়াট ইজ দ্য টক অ্যাবাউট?’ প্রতি সোমবার সম্প্রচার হয় এই অনুষ্ঠান। এই সপ্তাহে, করোনাভাইরাসের মতো দেখতে একটি মুখোশ পরে এক ব্যক্তি জাবেরের সঙ্গে কথা বলেন।
সাক্ষাৎকারে ‘করোনাভাইরাস’ বলেন, ‘তাঁকে নিয়ে অযথা আতঙ্ক ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁর কারণে যা ক্ষতি হয়েছে, তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী’। সাংবাদিক জাবের ‘করোনা’-র কাছে জানতে চান, কী ভাবে ভাইরাসের প্রকোপ আটকানো যাবে? উত্তরে করোনা বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ভাল করে বার বার হাত ধুতে হবে। সেই সঙ্গে সিঁড়ির রেলিং-এর মতো জায়গায় বেশি হাত না দিতেও পরামর্শ দিয়েছেন ‘করোনা’। তাঁর পরামর্শ, ‘হাঁচি, কাশির সময় মুখ ঠিক ভাবে ঢাকা দিতে হবে’।
মজার ছলে তৈরি করা এই সাক্ষাৎকারটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
দেখুন ভিডিওঃ