লেলিন মন্ডল বিশেষ প্রতিনিধি।। প্রায় দুই মাস আগে ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে দেখা করার পর ট্রাম্পের মাঝেও করোনাভাইরাস ছড়িয়েছে এমন গুজবের কারনে করোনা টেস্ট করিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মিলেনি কোন করোনা ভাইরাসের লক্ষন ।
ট্রাম্পের চিকিৎসক জানিয়েছে , “ট্রাম্পের সংক্রমণ নেই, এজন্যই প্রথম থেকেই পরীক্ষায় গড়িমসি করছিলেন তিনি। শঙ্কার দরুন তিনি পরীক্ষা করিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শঙ্কামুক্ত হলেও আতঙ্কিত সাধারন বাসিন্দারা। শনিবার নিউ ইয়র্কে প্রথম করোনাভাইরাস আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মৃত্যু হল ৫১ জন মার্কিন নাগরিকের।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, ইউরোপের শেঙ্গেন এলাকা (এই এলাকায় রয়েছে ইউরোপের ২৬টি দেশ। যেখানে দিয়ে অবাধে যাতায়াত করা যায়) পেরিয়ে যাঁরা যাতায়াত করেছেন, তাঁদের আগামী ৩০ দিন আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে। শেষ মুহূর্তে আয়ারল্যান্ড ও ব্রিটেনের পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ায় মার্কিন বিমানবন্দরগুলিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে।