ঢাকা।। দেশে আরও নতুন দুজন করোনা রোগী শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।প্রতিষ্ঠানটির পরিচালক জানিয়েছে নতুন করে আরও দুজনের করোনার সংক্রামক পাওয়া গিয়েছে দুজনের দেহে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।
এ নিয়ে দেশে মোট ১০ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হল। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।