কাউখালী সংবাদদাতা।। পিরোজপুরে কাউখালীতে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্মবার্ষিকী পালিত।
মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, সোনালী ব্যাংক সহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এবং আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন।
পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় এতিমখানা মাদ্রাসা এতিমদের মাঝে মিষ্টি বিতরণ এবং সকাল ১১টায় এসবি সরকারি বালিকা বিদ্যালয়ে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, আমিুনর রশিদ মিল্টন, সহকারী কমিশনার ভুমি রফিকুল হক, ওসি নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সিকদার দেলোয়ার হোসেন, শেখ সামচ্ছুদোহা চাঁন সহ আরও অনেকে।