নিজস্ব প্রতিবেদক।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭মার্চ) সকালে আশুলিয়ার ধামসোনায়। সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে কেক কেটে, দোয়ার মাধ্যমে উক্ত জন্মশতবার্ষিকী পালন করা হয়।
এসময় উক্ত পরিষদের চেয়ারম্যান আমাদেরবাংলাদেশ.কমকে জানান,শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নানা আয়োজনের প্রস্তুতি থাকলেও করোনা মোকাবেলার কারনে মানননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরোয়া পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারন মতিউর রহমান,ধামসোনা উনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার আবু সাদেক ভূইয়া।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ হারুন- অর- রশিদ মন্ডল এসময় তিনি করোনা প্রতিরোধের বিষায় নিয়ে নানা ধরনের কথা বলেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেম্বার মোঃ কুদ্দুস আলী ও পরিষদের সচিব মো: আমির হোসেনসহ প্রমুখ।