রাণীশংকৈল(ঠাকুরগাঁও)সংবাদদাতা।। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের রূপকার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১৭ মার্চ মঙ্গলবর বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নওরোজ কাউষার কানন, ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও আবু সুফিয়ান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, রাণীশংকৈল ইটভাটা মালিক সমিতির সভাপতি ও ক্রীড়ানুরাগী আহম্মেদ হোসেন বিপ্লব প্রমুখ। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন, লেহেম্বা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গোলাম দোস্তেগীর বিপ্লবসহ বিভিন্ন নেতাকর্মি ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।