নিজস্ব প্রতিবেদক।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় হামদর্দ ল্যাবরেটরীজ ওয়াকফ বাংলাদেশ এর ইপিজেড শাখার উদ্যেগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ মার্চ দুপুর দুইটার সময় আশুলিয়ার বাইপাইল এলাকায় হামদর্দ ল্যাবরেটরীজ ওয়াকফ বাংলাদেশ এর ইপিজেড শাখার নিজস্ব বিক্রয় কেন্দ্রে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্টে ফাউন্ডেশনের সুযোগ্য সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম স্বপন,এসময় তিনি করোনা ভাইরাসের প্রতিরোধের বিষায় নিয়ে নানা ধরনের কথা বলেন।
এ সময় উক্ত আরও উপস্থিত ছিলেন, হামদর্দ ল্যাবরেটরীজ ওয়াকফ ইপিজেড জুনের এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল-মামুন,শাখার ব্যবস্থাপক মোঃ ইউসুফ হারুনসহ হামদর্দ ল্যাবরেটরীজ ওয়াকফ বাংলাদেশ এর ইপিজেড শাখার সকল কর্মকর্তা গন ।
এ সময় প্রায় তিনশত গরীব, অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।