কাউখালী সংবাদদাতা।। কাউখালীতে করোনাভাইরাস প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ই মার্চ ) সকালে উপজেলার সোনাকুর খেয়াঘাট, টেম্পু ষ্ট্যান্ড, বাজার রোডে করোনা সম্পর্কে সম্পর্কীত করণীয় লিফলেট বিতরণ করেন উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু।
পরে কাউখালী তিন নম্বর কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টনের সভাপত্তিত্বে সেবা নিতে আসা মানুষদের মধ্যে করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা সভায় বক্তব্য রাখেন অটো ট্রেম্পু মালিক সমিতির সভাপতি আঃ মান্নান বাবুল, নারী নেত্রী শহিদা হক।
উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি ও সমাজ সেবক আঃ লতিফ খসরু ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।