বিদেশ ফেরত ৩ ব্যক্তিকে জরিমানা করেছে রাণীশংকৈল ভ্রাম্যমাণ আদালত
- প্রকাশের সয়ম :
শনিবার, ২১ মার্চ, ২০২০
-
১৩৭
বার দেখা হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদেশ ফেরত ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।জানা যায় উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মৌসুমি আফরিদা ২১ মার্চ শনিবার সকালে এ অভিযান পরিচালনা করেন।
বিদেশ থেকে ফেরত এসে হোম কোয়ারান্টাইনে না থাকার অপরাধে ও অবাধে ঘুরাফেরা করায় কাশিপুর ইউনিয়নের কাদিহাট জোতপাড়া গ্রামের সহিদুর রহমানের ছেলে মালোশিয়া প্রবাসী আল আমিনকে ৫ হাজার টাকা, একই এলাকার গাজিগড় গ্রামের মৃত শেখ মোহাম্মদের ছেলে সৌদি আরবে ওমরা হজ্ব ফেরত আলমগীরকে ৫ হাজার এবং ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী রাজু হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমাণ আদালত ।
এ ব্যপারে ইউএনও মৌসুমি আফরিদা বলেন, সম্প্রতি বিদেশ ফেরত ব্যক্তিদের সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকা বাধ্যতামূলক, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা কবে।
Please Share This Post in Your Social Media