কামাল হোসেন।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ গ্রাহকদের স্বাক্ষর জারিয়াতি করে আলা উদ্দিন নামের এক ইলেক্ট্রিসিয়ানের বিরুদ্ধে প্রতারনার মাধ্যমে প্রতারনার অভিযোগ। জানাযায়, পূর্ব শত্রুতার জেরে আলা উদিদ্দনের বিরুদ্ধে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার বরাবর দায়েরকৃত মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও নিন্দ জানায় ভুক্তভোগী প্রায় অর্ধশতাধিক বিদ্যুৎ গ্রাহক।
সেই সাথে ইলেক্টিশিয়ান আলা উদ্দিনের বিরুদ্ধে ভূয়া, মিথ্যা ও বানোয়াট অভিযোগ বাতিলের দাবিতে মানিগাঁও গ্রামের স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকদের পাল্টা অভিযোগ করে গত ১৯ র্মাচ বৃহস্পতিবার।
গ্রাহকদের অভিযোগ সূত্রে জানাযায়, স্থানীয় একটি কুচক্রি মহল ভুয়া আবেদনকারী দিয়ে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত সংলগ্ন বড়দল উত্তর ইউনিয়নের মানিগাঁও গ্রামের প্রায় অর্ধশতাধিক পল্লী বিদ্যুৎ গ্রাহকদের স্বাক্ষক ও টিপসই জালকরে একই গ্রামের ইরেক্ট্রিসিয়ান আলা উদ্দিনের বিরুদ্ধে বিগত ২ র্মাচ সোমবার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার বরাবর একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগে উল্লেখ করে, বিদ্যুতের ট্রান্সফরমার বাবত ৮ হাজার টাকা ও প্রতি মিটার বাবত ১ হাজার ১ শত টাকা করে ওই গ্রামের ২০ গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে মিটার বা বিদ্যুৎ না দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছে ইলেক্ট্রিশিয়ান আলা উদ্দিন।
সোমবার সরেজমিনে গিয়ে মানিগাঁও গ্রামের অভিযোগকারী বিদ্যুৎ গ্রাহক রফিকুল ইসলাম, খুছরাতুন নেছা, রাশিদ মিয়া, ফরিদ মিয়া, মুর্তুজ আলী, আবুল কালাম, এরশাদ মিয়া, তাহের মিয়া, জালাল মিয়া বলেন, মিটার বা টান্সফরমারের জন্য আলা উদ্দিন ও তার ছোট ভাই আমির উদ্দিকে কোন টাকাপায়সা দেইনি।
স্থানীয় একটি কুচক্রি মহল যাতে আমরা বিদ্যুৎ সংযোগ না পাই সেই র্সাথ হাসিলে জন্য আমাদের স্বাক্ষক ও টিপসই দেখিয়ে আলা উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেছে। যে অভিযোগে আমরা কেহই টিপসই বা স্বাক্ষর দেইনি। যা মিথ্যা ও বানোয়াট। যা আমরা কিছুই জানিনা। যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আলা উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ বাতিল করাসহ এর সুষ্ঠ তদন্তর্পূবক অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আকুল আবেদন জানাচ্ছি।
গ্রাহকদের স্বাক্ষরিত অভিযোগ প্রপ্তির সত্যতা নিশ্চিত করে পল্লী বিদ্যুৎ বিশ্বম্ভরপুর ও তাহিরপুর এর এজিএম কম সাইফুল ইসলাম বলেন, এ বিষয়টি এখনো তদন্তাধিন আছে। এবং আলা উদ্দিনের বিরুদ্ধে যে গ্রাহকদের নিয়ে অভিযোগ হয়েছিল তারা এখন বিদ্যুৎ পেয়েছে।
আ/র