নেত্রকোনায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
-
১২৮
বার দেখা হয়েছে

নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনায় আবু হুরাইয়া নামের এক শ্রমিক নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকাবাসী ও স্বজনদের মাঝে।
আজ সোমবার দুপুরে জেলা শহরের নাগড়া এলাকায় পোলার বেকারীর মালিক আব্দুল সালাম সেলুর বহুতল ভবনের পাইলিং কাজ করার সময় শ্রমিক আবু হুরাইয়া একটি লোহার পাইপের নিছে পড়ে ঘটনা স্থলেই মারা যান।
পরে আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত শ্রমিক আবু হুরাইয়া ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তিলাটিয়া গ্রামের রফিকুল্লাহ’র ছেলে।
সদর হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে পাইলিং মেশিনের মালিক সোহরাফ হোসেন ও তার ছেলে আলী হোসেনের বাধাঁর সম্মুখীন পড়েন বাংলার টিভির জেলা প্রতিনিধি চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি সহ কয়েজন সংবাদ কর্মী । ঘটনাস্থল মডেল থানার পুলিশ পরিদর্শন করেছে।
পোলার বেকারীর মালিক আব্দুল সালাম সেলু মিয়া জানান এই কাজ ঠিকাদারের মাধ্যমে করছি অবহেলা থাকলে এটা পাইলিং মালিকদের বিষয়, আমার কিছু না।
Please Share This Post in Your Social Media