নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনায় নিহতের সংবাদ সংগ্রহের জেরে সাংবাদিককে বাধাঁ ও হুমকি দেয়ায় থানায় অভিযোগ করেছেন দি ইন্ডিপেনেডেন্ট ও দৈনিক খবর পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল হান্নান।
২৪ মার্চ মঙ্গলবার রাতে নেত্রকোণা মডেল থানায় তিনি এই অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে জানা গেছে, জেলা শহরের নাগড়া এলাকায় পোলার বেকারীর মালিক আদুস সালাম সেলুর ৬তলা বিশিষ্ট বহুতল ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন সোহরাব নামের জনৈক ঠিকাদার। মঙ্গলবার দুপুরে নির্মাণাধীন বিল্ডিংয়ের খুঁটির নীচে চাপা পড়ে নির্মাণ শ্রমিক আবু হুরাইয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির জেলা প্রতিনিধি মনি চন্দ্র দাস, চ্যানেল এসটিভির জাহাঙ্গীর আলমসহ কয়েকজন সংবাদকর্মী নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ছবি তুলতে যান।
এ সময় পাইলিং মেশিনের ঠিকাদার সোহরাফ হোসেন ও তার ছেলে আলী হোসেন সাংবাদিকদের ছবি তুলতে ও নিহতের স্বজনদের সাথে কথা বলতে বাধা প্রদান করেন এবং হুমকি দেন।
পরে বিষয়টি জানতে পেরে রাতে সিনিয়র সাংবাদিক মো.আবদুল হান্নান এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগটি তদন্ত করার জন্য এসআই নুরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। এখন পর্য্যন্ত পুলিশ অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি।
আ/রি