চরফ্যাসনে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- প্রকাশের সয়ম :
শনিবার, ২৮ মার্চ, ২০২০
-
১২৯
বার দেখা হয়েছে

তৈয়বুর রহমান(তুহিন)।। করোনা ভাইরাস মোকাবেলায় ও গরীব অসহায় মানুষ,যারা দিন আনে দিন খায় তাদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে দিনরাত কাজ করে যাচ্ছে ভোলা জেলার চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জনাল আবদিন আখন ও উপজেলা নির্বাহী অফিসার রহুল আমিন।
ভোলা৪ আসনের জাতীয় সংসদসদস্য জননেতা আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের নির্দেশ ক্রমে চরফ্যাসন উপজেলার- বিভিন্ন ইউনিয়ন পাড়া মহল্লায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল ও হাত ধোয়ার সাবান এর ব্যবস্থা করেছেন।
আজ শনিবার (২৮ মার্চ) থেকে এর বিতরণ কার্যক্রম শুরু করা হবে বলে জানা যায়। এ বিষয়ে চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জনাল আবদিন আখন বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য। সেই জনগণ না খেয়ে কষ্ট করবে তা দেখতে পারবো না। নিজ উদ্যোগে সামান্য কিছু খাবার দিয়ে যদি কারো মুখে হাসি ফোটাতে পারি এটাই আমাদের রাজনৈতিক সার্থকতা।
Please Share This Post in Your Social Media