
আজিজুল ইসলাম।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী শহর থেকে গ্রামে যৌথ মহড়া পরিচালনা করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে মানুষজন করোনা ভাইরাস সংক্রমক রোধে সরকারের গৃহীত প্রতিরোধমূলক এবং প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন নিয়ম মানছে কি-না তার খোঁজখবর নিতে গ্রাম পর্যায়ে এ যৌথ মহড়া উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত হয়।
২৯ মার্চ (রবিবার) উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এই মহড়ায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে হ্যান্ড মাইক এর মাধ্যমে জনসচেতনতা মূলক নির্দেশনা দেওয়া হয়। উক্ত মহড়ায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন, (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, সেনাবাহিনীর লেফটেন্যান্ট শাহরিয়ার।
এসময় আরোও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন সহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী সদস্যগণ।
এসময় তারা উপজেলার মির্জাপুর,ভুনবীর,আশিদ্রোন ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।