ইবি সংবাদদাতা।। পাকস্থলী টিউমারে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খাদেমুল হারামাইন শরিফাইন ইন্তেকাল করেছেন। রবিবার সকাল ৭টায় চট্টগ্রামের পিপলস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলা জানা যায়।
তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখানী উপজেলার দাসরদিঘীর পাড় গ্রামে। তার পিতার নাম শাহজাহান খান ও মাতার নাম শাহীনা আকতার।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ই মার্চ বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে বাসায় ফেরেন খাদেমুল হারামাইন। পরে ২৫ তারিখ শরীরে অসুস্থতা অনুভব করায় তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করানোর পর তার পাকস্থলীতে টিউমার ধরা পড়ে৷ পরে ডাক্তারের পরামর্শে ২৬ তারিখ বিকাল তিনটায় তাকে অপারেশন করানো হয়। কিন্তু অপারেশনের পর অবস্থা আরো খারাপ দেখে তাকে আইসিইউতে ভর্তী করানো হয়। আজ সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের পিপলস হসপিটালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।