মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারের কুলাউড়ায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন হযরত ছাতাপীর (রহ:) স্মৃতি পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরীব, অসহায় ও কর্মক্ষম শ্রমজীবীদের মাঝে পিঁয়াজ,আলু,তৈল ও সাবান বিতরণ করা হয়।এক্ষেত্রে প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। করোনা সংক্রমণ রোধে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘর বাইরে বের না হতে এবং সবসময় সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুশ শুকুর ছরকুম, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজারের সদস্য সচিব আজিজুল ইসলাম রিয়াদ, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,বিশিষ্ট মুরব্বি মনই মিয়া চৌধুরী,পরিষদের সদস্য নোমান আহমদ, তানিম আহমদ,আহমদ আলী প্রমুখ।