জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) তে জুনিয়র-সিনিয়র দ্বন্দে মওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষের ঘটনায় প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার দুপুরে জাবির বটতলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে । সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলিতে ২০ জন শিক্ষার্থী আহত হয়।আহতদেরকে সাভার এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষসাক্ষীরা জানায়, বটতলায় মিষ্টি খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় মিষ্টি খাওয়ার সময় একজনের শরীরে ধাক্কা লাগে। এ নিয়ে তর্কাতর্কি সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, ইতোমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।