নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাসের প্রকোপে ভীত পুরো বিশ্ব যখন,লকডাউন করা হয়েছে বিশ্বের প্রায় অধিকাংশ দেশ। এরই মাঝে করোনার সংক্রামক এড়াতে টানা ১০ দিনের সাধারন ছুটি ঘোষনা করেছে বাংলাদেশ সরকার। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিক ও দিনমজুর। খাদ্যের অভাবে চরমভাবে দিনযাপন করছে নিম্ন-আয়ের লোকজন। এসব দুংস্থ ও অসহায়দের সাহায্যে নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন আশুলিয়া ইউনিয়নের এর কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজ-সেবক ও যুবলীগনেতা হাজ্বী মো: মোশাররফ হোসেন খান।
বৃহস্পতিবার ২ এপ্রিল করোনাভাইরাস আতংঙ্ক বাংলাদেশে ছড়িয়ে পরার সাথে সাথে কমরে গামছা বেঁধে মাঠে নেমে পড়েছেন এই যুবলীগ নেতা, কারো উপর দায়িত্ব না দিয়ে প্রথমে তিনি নিজের পিঠে স্প্রে মেশিন নিয়ে সারাদিন ধরে নিজ এলাকার প্রতিটি বাড়ি, রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা, স্কুল, কলেজসহ বিভিন্ন জায়গায় জীবাণু নাশক ছিটিয়ে প্রাথমিক শংঙ্কা মুক্ত করেন। এছাড়া এলাকায়,চাল, ডাল, পেয়াজ, রসুন ও তেল বিতরণ করেছেন। এসময় যুবলীগনেতা হাজ্বী মো. মোশাররফ হোসেন খানের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমকে জানান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জীবাণু নাশক ছিটিয়ে প্রাথমিক শংঙ্কা মুক্ত ও ত্রান বিতরণ কার্যক্রম চলবে।
এসময় তিনি আরো জানান,আমি ফেসবুকে ষ্ট্যাটাস দিয়েছি যেন আমার এলাকার খেটে খাওয়া শ্রমিক ও দিনমজুর মানুষরা। খাদ্যের অভাবে অনাহারে না থাকে। আপনারা আমার জন্য দোয়া করবেন যত দিন বেঁচে থাকবো, ততদিন যেন আমি মানুষের পাশে থেকে সেবা করতে পারি, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি অসহায়দের সাহায্য করতে পারি । আমি সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছি । বিশ্বের এমন করুণ পরিস্থিতিতে মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই।