নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালীর কবিরহাটে সোন্দলপুর ইউনিয়ন থেকে এক অজ্ঞাত (৩২) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার সকালে কবিরহাট-সোনাপুর সড়কের সোন্দলপুর চৌরাস্তায় এ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ফজরের নামাজ শেষে তারা লাশটি কম্বলে পেচানো অবস্থায় দেখতে পাই। এরপর পুলিশককে খবর দেওয়া হলে তারা এসে লাশটি উদ্ধার করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ঘাড় ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। তার পা বাধা ছিল। ধারণা করা হচ্ছে রাতে কোন একসময় দূর্বৃত্তরা এ যুবককে হত্যা করে ট্রাক বা কাভার্ডভ্যান থেকে ফেলে দিয়ে চলে গেছে।
নিহত ব্যাক্তির এখনও কোন পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।