ইবি সংবাদদাতা।। গোটা বিশ্বে হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাস বিস্তার রোধে লকডাউন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে খাদ্য সংকটে পরছে গরীব দুঃস্থ মানুষেরা। তাই নিজ উদ্যোগে সাধ্যমতো দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এক শিক্ষার্থী। ঝিনাইদহ জেলার গারাগঞ্জ এলাকায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ঐ সাবেক শিক্ষার্থীর নাম মাসুদ রুমি মিথুন। তিনি ইংরেজী বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহের গারাগঞ্জে। তিনি প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে চাল ও আলু বিতরণ করেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘করোনার প্রকপে বিভিন্ন যায়গা লকডাউন হওয়ায় বিপাকে পড়ছে গরীব দুঃস্থ মানুষেরা। আমার সাধ্যমতো গরীবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এসময় বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান তিনি।’